প্রত্নবস্তু ২২: মনসা ঘট

মনসা ঘট (ভিআরএম৪৮৮৯)

মনসা ঘট (ভিআরএম৪৮৮৯)

প্রত্নবস্তু নম্বর: ভিআরএম৪৮৮৯

মাপ: ২৯.০ X ২৫.০ সেমি

উপাদান: মাটি

সংগ্রহের স্থান: সিতলাই, রাজশাহী জেলা, বাংলাদেশ

সময়কাল: ১৯৪৪ সা. অব্দ

অনেক সম্প্রদায় প্রধান ধর্মাবলম্বী হওয়ার পাশাপাশি স্থানীয় ঐতিহ্যকেও সম্মান করে। দক্ষিণ এশিয়ায় সর্প পূজার একটি দীর্ঘ ইতিহাস রয়েছে, যার চিত্রণ বৌদ্ধ ও হিন্দু উভয় মূর্তিবিদ্যায় পাওয়া যায় এবং সর্পদেবী মনসা বঙ্গীয় অববাহিকায় সর্বাধিক পূজিতদের মধ্যে অন্যতম।

গ্রামীণ এলাকায়, যেখানে মানুষ ও সাপের মিথস্ক্রিয়া সাধারণ ঘটনা, সেখানে মনসা সর্পদংশন থেকে সুরক্ষা প্রদানের পাশাপাশি স্বাস্থ্য ও সমৃদ্ধি নিয়ে আসেন। প্রায়শই তাঁকে একটি স্থায়ী পূজাবেদী উৎসর্গ করা হয়, যা জঙ্গল এলাকার মতো সাপের সাথে সম্পর্কিত স্থানগুলোতে কাদা বা ইট দিয়ে তৈরি এবং ছাদ দিয়ে ঢাকা থাকে। এই দেবীকে বেশিরভাগ সময় একটি ঘট বা মাটির পাত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়। পাত্রের উপর এই ধরনের চিত্রণেরও একটি সুপ্রাচীন ঐতিহ্য রয়েছে, যা ভারতের রাজগীরের মনিয়া মঠ-এ খননকালে প্রাপ্ত নিদর্শন দ্বারা প্রমাণিত।

ভারতের রাজগীরের মনিয়া মঠে খননকাজের সময় পাওয়া বিভিন্ন আকৃতির নলযুক্ত পাত্র, যা সর্প দেবতা নাগ-এর উদ্দেশ্যে উৎসর্গীকৃত মন্দিরের অবশিষ্টাংশ। সৌজন্যে: ডারহাম ইউনিভার্সিটির স্যার জন মার্শাল আলোকচিত্র সংগ্রহ (ডিইউআরওএম.১৯৫৭.১.৩৪৯৪)

ভারতের রাজগীরের মনিয়া মঠে খননকাজের সময় পাওয়া বিভিন্ন আকৃতির নলযুক্ত পাত্র, যা সর্প দেবতা নাগ-এর উদ্দেশ্যে উৎসর্গীকৃত মন্দিরের অবশিষ্টাংশ। সৌজন্যে: ডারহাম ইউনিভার্সিটির স্যার জন মার্শাল আলোকচিত্র সংগ্রহ (ডিইউআরওএম.১৯৫৭.১.৩৪৯৪)

এই মনসা ঘটটির কিনার পর্যন্ত চারটি ফণা তোলা গোখরা সাপ রয়েছে। দেবী ঘটের কিনারায় থাকা পদ্মফুলের মাধ্যমেও উপস্থাপিত হন। কারণ, কথিত আছে যে, তিনি একটি পুকুরে পদ্ম পাতার উপর জন্মগ্রহণ করেছিলেন। জলের সাথে এই সংযোগ দক্ষিণ এশিয়ায় সর্প পূজার একটি সাধারণ বিষয়। কারণ, সাপকে নদী ও হ্রদের রক্ষক হিসাবে বিবেচনা করা হয়। এই জলের উৎসগুলোর বিশুদ্ধতা রক্ষা করার পাশাপাশি, তারা মৌসুমী বৃষ্টির আগমন নিশ্চিত করে যা সেগুলোকে পুনরায় পূর্ণ করে তোলে।

মনসা ঘট (ভিআরএম৪৮৮৯)

মনসা ঘট (ভিআরএম৪৮৮৯)