প্রত্নবস্তু : লিঙ্গ

গৌরী-পট্ট সহ শিবলিঙ্গ (ভিআরএম৩১৭৫)

গৌরী-পট্ট সহ শিবলিঙ্গ (ভিআরএম৩১৭৫)

প্রত্নবস্তু নম্বর: ভিআরএম৩১৭৫

মাপ: ৬৬.৯ সেমি উচ্চতা

উপাদান: আগ্নেয়শিলা

সংগ্রহের স্থান: গোয়ালকান্দি, বাগমারা উপজেলা, রাজশাহী জেলা, বাংলাদেশ

সময়কাল: দশম শতক

বরেন্দ্র গবেষণা জাদুঘরের অনেক প্রস্তর ভাস্কর্য জটিলভাবে খোদাই করা এবং বহু বিস্তারিত নকশা ও প্রতীক সম্বলিত, যা দর্শককে চিত্রিত দেবতাকে শনাক্ত করতে সাহায্য করে। শিব ব্রাহ্মণ্য ঐতিহ্যের অন্যতম প্রধান দেবতা এবং তাঁকে নানা রূপে উপস্থাপন করা হয়। তাঁকে প্রায়শই ত্রিশূল ধারণরত অবস্থায় চিত্রিত করা হয় এবং অন্যান্য প্রধান দেবতাদের মতো তিনিও প্রায়শই পরিচারক মূর্তি পরিবেষ্টিত অবস্থায় একটি পদ্ম-পীঠের উপর দণ্ডায়মান থাকেন। এছাড়াও শিবকে দৈহিক গঠনের বাইরে অথচ সহজে শনাক্তযোগ্য একটি বিশেষ রূপ লিঙ্গ হিসেবেও উপস্থাপন করা হয়।

গণেশপুর, মান্দা, নওগাঁ থেকে সংগৃহীত পরিচারকের মূর্তিসহ দ্বাদশ শতকে নির্মিত দুটি হাত ও ভাঙা ত্রিশূলসম্বলিত শিবের একটি প্রতীকী মূর্তি (ভিআরএম১৫৭৬)

গণেশপুর, মান্দা, নওগাঁ থেকে সংগৃহীত পরিচারকের মূর্তিসহ দ্বাদশ শতকে নির্মিত দুটি হাত ও ভাঙা ত্রিশূলসম্বলিত শিবের একটি প্রতীকী মূর্তি (ভিআরএম১৫৭৬)

লিঙ্গ শিবের একটি বিমূর্ত রূপ প্রদান করে এবং সাধারণত একটি নলাকার ও মসৃণ স্তম্ভের আকৃতি ধারণ করে। একে পুরুষাঙ্গের প্রতীক হিসেবে চিহ্নিত করা হয়। লিঙ্গকে প্রায়শই একটি পীঠের উপর স্থাপন করা হয়, যা যোনি বা গৌরী-পট্ট নামেও পরিচিত। এই গৌরী-পট্টটি শক্তি বা মহাজাগতিক নারী শক্তির, সেইসাথে নারী প্রজনন অঙ্গের প্রতীকী রূপ। একত্রে স্থাপিত, লিঙ্গ ও যোনি প্রজনন, জন্ম এবং সৃষ্টির রহস্যকে প্রতিনিধিত্ব করে। লিঙ্গ এবং যোনি দুটি সত্ত্বা হলেও এই দুইসত্ত্বার সামষ্টিক রূপ একটি একক কালো রঙের আগ্নেয়শিলা খোদাই করে তৈরি করা হতো।

গৌরী-পট্ট সহ শিবলিঙ্গ (ভিআরএম৩১৭৫)

গৌরী-পট্ট সহ শিবলিঙ্গ (ভিআরএম৩১৭৫)

এটা মনে রাখা প্রয়োজন যে, এই লিঙ্গের মতো প্রত্নবস্তুগুলো একাধিক স্পর্শনাতীত ঐতিহ্যের কেন্দ্রবিন্দু ছিল। ধর্মীয় অনুশীলনকারী এবং ভক্তরা প্রায়শই লিঙ্গের উপর অস্থায়ী প্রতীক এঁকে থাকেন। যার মধ্যে রয়েছে তিনটি অনুভূমিক রেখা এবং একটি কেন্দ্রীয় বিন্দু যা ‘ত্রিপুণ্ড্র’ নামে পরিচিত। এই ত্রিপুণ্ড্র শিবের ত্রিশূলের তিনটি ফলার মতো তাঁর শক্তির তিনটি গুণের প্রতিনিধিত্ব করে। লিঙ্গের উপর রাখা বা ঢালা নৈবেদ্য খোদাই করা নালী বেয়ে প্রবাহিত হতো।